প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, সমস্যা সমাধানে বিশেষ সেল গঠন
বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান ও হয়রানি কমাতে গঠন করা হয়েছে বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।
মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি ই-মেইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
সেলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
অফিস আদেশে বলা হয়েছে, [email protected] এবং [email protected]) ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।
বিভি/এজেড













মন্তব্য করুন: