ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধন ও জনসভাস্থল পরিদর্শনে পরিবেশমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধন ও জনসভাস্থল ভেন্যু পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার বিকালে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার দুই অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন সার্বিক খোঁজখবর নেন। প্রথমে বিকাল সাড়ে ৩ টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও পরে ৪ টায় পরশুরাম মির্জানগরের খোয়াঘাট এলাকা পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, ‘উনি ফেনী ১ অক্টোবরের পর আবার আসবেন। আপনারা জানেন,মুছাপুর ক্লোজার আজ একনেকে পাস হয়েছে। আর আগে এ কহুয়া বাঁধটা পাস হয়েছিলো। যখন মুছাপুর ক্লোজার এর নির্মাণ কাজ শুরু হবে তখন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ফেনী আবার আসবেন। ওই সময় নোয়াখালীও যাবেন।’
এসময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, আরেক কেন্দ্রীয় সদস্য আবু তালেব,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগণভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিভি/এজেড













মন্তব্য করুন: