• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী (ফাইল ফটো)

মিরপুরে উচ্ছেদ অভিযানের ঘটনায় সমন্বয়ের অভাব ছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সচিবালয়ে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জননিরাপত্তা নিশ্চিতে অব্যাহত চেষ্টা করছে। দুই একটি ঘটনা দিয়ে এটা বিচার করা ঠিক হবে না। তিনি জানান, এবার ৩৩ হাজার পূজামন্ডপ হবে। তিনি আশ্বস্ত করেন, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হেডকোয়ার্টারে মনিটর টিম থাকবে। জেলাতেও টিম থাকবে। আশা পূজা উদযাপন হবে উৎসবমুখর। 

তিনি জানান, এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। কোনো অপ্রীতিকর তথ্য নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধীর বিচার হবে, দলের সম্পৃক্ততা দেখার সুযোগ নেই বলে হুঁশিয়ার করে দেন সালাহউদ্দিন আহমদ। 

তিনি জানান, রাড্ডার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তবে অপরাধীরা কেউ কেউ রাজনীতির সাথে জড়িত। ঘটনা তদন্ত হচ্ছে, সব দেখা হবে। ঢালাও দোষারোপ করা ও বিএনপিকে চাঁদাবাজ বলার বিষয়টি জনগণ বিচার করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত