আগামী প্রজন্মকে মাদক ও জুয়া থেকে রক্ষা করতে খেলাধুলা প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
আগামীর প্রজন্মকে খেলাধুলায় এমনভাবে ব্যস্ত রাখতে হবে যাতে মাদক ও অনলাইন জুয়ায় জড়িয়ে না পড়ে এবং তাদের শারীরিক ও মানসিক গঠনটা ভালো হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার রাত ৮ টায় বিরামপুর মিনি স্টেডিয়ামে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে তাদেরকে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলাসহ অন্যান্য চরিত্র গঠনের যে সমস্ত মাধ্যম আছে, সেগুলোতে উৎসাহী করতে হবে।
সেজন্য আমরা যারা সমাজে রাজনীতির বাইরেও পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, স্কুল-কলেজ-মাদ্রাসার বা সরকারি-অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, কৃষক-শ্রমিক—আমরা যারা আছি, আমাদের নাগরিক দায়িত্ব আছে। সেই লক্ষ্যেই রাজনীতির বাইরে গিয়ে আমাদের এই আয়োজন।
আমরা শুরু করতে যাচ্ছি—আমাদের ২৩টি ইউনিয়ন আছে, ৩টি পৌরসভা আছে, মোট ২৬টি দল হবে। ৪টি উপজেলার মধ্যে—অর্থাৎ নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই ৪টি উপজেলার মধ্যে প্রথম রাউন্ডে খেলা হবে। দ্বিতীয় রাউন্ডের খেলাও ওখানে হবে। ফাইনাল খেলা হয়তো এখানে হবে, তবে সেমিফাইনালগুলো বিভিন্ন উপজেলায় হবে।
মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: