• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশিত: ১৮:১৯, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।

তিনি বলেন, আসামিদের দেশে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার নজর দেবে বলে বাংলাদেশ আশা করে।

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ আসামিদের ফিরিয়ে আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই সম্ভব। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা যায় এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: