• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আবরার ফাহাদ হত্যার ৭ বছরেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি

প্রকাশিত: ১৩:৪৬, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১৯, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবরার ফাহাদ হত্যার ৭ বছরেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় শিক্ষার্থী আবরার ফাহাদকে। আলোচিত সেই হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। নিম্ন আদালতে ২৫ আসামির সাজা হলেও হত্যাকাণ্ডের সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। হত্যায় জড়িত সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন।

আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলেও এখনও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিল বিভাগে মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার চেষ্টা থাকবে।

মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, শুধু ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী দাবি করা অভিযুক্তরা এ নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে রাজনৈতিক ছাত্রসংগঠনের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত