• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:১১, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:১১, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

নিহত আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে হলের একটি কক্ষে ডেকে নেন। সেখানে রাতভর নির্মম নির্যাতনের শিকার হয়ে পরদিন তার মৃত্যু হয়।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত