• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তামাক ছাড়াতে আইন প্রয়োগের  সাথে সচেতনতা জরুরি: ডা. জাহেদ   

প্রকাশিত: ১৪:১০, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
তামাক ছাড়াতে আইন প্রয়োগের  সাথে সচেতনতা জরুরি: ডা. জাহেদ   

তামাক নিয়ন্ত্রণে শুধু আইন নয়, জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রিয়জন মারা গেলেও অনেকে পান, জর্দা কিংবা ধূমপান ছাড়েন না। তাই আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। একইসঙ্গে ই-সিগারেট নিয়ন্ত্রণে নীতিমালা করার কথাও বলেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে ‘তামাকমুক্ত বাংলাদেশ ও এসডিজি অর্জনে পরবর্তী পদক্ষেপ: সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে দ্রুত বিধিমালা প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা-উন্নয়ন সংস্থা—উবিনীগের আয়োজনে এ বৈঠকে তামাক নিয়ন্ত্রণে সংশোধিত আইনের দ্রুত বিধিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আলোচকেরা। 

বক্তারা বলেন, দেশে তামাকের ব্যবহার বেড়ে যাওয়ায় নিকোটিনের প্রভাব এখন তরুণ প্রজন্মের ওপর বেশি পড়ছে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ই-সিগারেটের ব্যবহার। তামাক থেকে রাষ্ট্রের যে আয়, তার চেয়ে বেশি অর্থ চিকিৎসা খাতে ব্যয় হচ্ছে উল্লেখ করে তারা বলেন, তামাকের ব্যবহার এখন মহামারি আকার ধারণ করেছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অধূমপায়ীদের নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাক বিক্রি বন্ধে আইন করার দাবিও জানান তারা। এদিকে, তামাক নিয়ন্ত্রণে বিধিমালা দ্রুত প্রণয়নের প্রত্যাশা জানান সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই বিধিমালা প্রণয়ন হয়ে যাবে বলে আশা করছেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত