• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টানা দুইদিন দেশের সকল এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা ব্যবসায়ী সমিতির

প্রকাশিত: ১৩:৩৫, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৩৬, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টানা দুইদিন দেশের সকল এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা ব্যবসায়ী সমিতির

প্রতীকী ছবি

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি সেলিম খান।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসবের প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে। 

এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি দাওয়া আছে, সেগুলো মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করে বলেন, শুধু ৫টি কোম্পানির হাতে এলপি সিলিন্ডার গ্যাসের বিপণন জিম্মি। তাদের হাত ধরে স্বৈরাচারী কায়দায় এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির হচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।

দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও মিলছে না গ্যাস। ২ হাজার থেকে ২২০০ কিংবা ২৪০০ টাকা দিলে তবেই মিলছে ১২কেজির সিলিন্ডার। সরকার নির্ধারিত দামের চেয়ে এত বেশি কেন, জানতে চাইলে বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে।

সরবরাহ সংকটের মধ্যে দাম বাড়ালেও সেই দামে কেন মিলছে না এলপি গ্যাস? তাহলে সংকট কোথায়, এমন প্রশ্ন সামনে আসছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত