আরও ৫ দিন ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
পরবর্তী সিদ্ধান্ত ও ফ্লাইটের সময়সূচি পরে জানানো হবে বলেও জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে কর্তৃপক্ষ।
বিভি/টিটি













মন্তব্য করুন: