• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

প্রকাশিত: ১৯:১৫, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কারা অধিদফতরে দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

কারা অধিদফতরে নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। 

সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদফতরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিমসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে কারা অধিদফতরে আরও কিছু রদবদলের কথা জানানো হয়। ওই নির্দেশনায় কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

বিভি/বিএস/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত