• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা শুধু আনন্দ উৎসব নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়: মঈন খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৩, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজা শুধু আনন্দ উৎসব নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এ শিক্ষাকে ধারণ করতে পারলেই পূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে তিনি একথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এড.আবুল কালাম, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহা সহ অনেকে। 

তিনি আরো বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। পরে, মন্ত্রী নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত