দখলদারদের কবল থেকে সোনাদিয়া বনভূমি উদ্ধারে কার্যকর উদ্যোগ নেবে সরকার: বন প্রতিমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধার করে সোনাদিয়ার হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সরকার শিগগিরই কার্যকর উদ্যোগ নেবে।
শনিবার (১৭ অক্টোবর) সোনাদিয়া দ্বীপ সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রকৃতি ও বনভূমি রক্ষা করা শুধু পরিবেশের স্বার্থে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমাদের দায়িত্ব।
সোনাদিয়া দ্বীপের নদীতীরবর্তী এলাকায় গাছপালা থাকলেও ভেতরের বনভূমি উজাড় করে চিংড়ি ও লবণ চাষের ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। দ্রুতই সেখানে দখলদারদের কাছ থেকে এসব বনভূমি উদ্ধারে ব্যবস্থা নেবে সরকার।

সোনাদিয়া দ্বীপ পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাস ও ইউএনডিপির প্রতিনিধি, সিইজিআইএস টিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিভি/এজেড













মন্তব্য করুন: