সাজেকে অবরোধ প্রত্যাহারের ইঙ্গিত, ৫ দাবির ৪টিতেই সমঝোতা
সাজেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই অবরোধ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ওয়াদুদ ভূইয়া বলেন, অবরোধকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে। তবে একটি দাবি এখনো অমীমাংসিত রয়েছে। পঞ্চম দাবি সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে অল্প সময়ের মধ্যে আবারও আলোচনা হবে।
এর আগে সাজেকের গঙ্গারাম মুখের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে দিনভর বৈঠক করে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে, অবরোধকারীদের পক্ষে চারজন প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
বৈঠকে পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হওয়ায় অবরোধ প্রত্যাহারের পথ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। বাকি দাবিটি নিয়ে পরবর্তী আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: