• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৪৮, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের কার্যক্রম চলছে।

ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি অংশেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত