রাজপথেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকালে সংসদের সরকারদলীয় সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চান প্রধানমন্ত্রী।
সভায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি খুব অল্প আলোচনায় আসে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, দলীয় এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কথা স্পষ্ট এবং পরিস্কার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
বিভি/এসজি













মন্তব্য করুন: