• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১০:২৫, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ছবি: কোলাজ

দেশের বিভিন্ন স্থানে আজও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কোথাও সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আবার কোথাও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খাগড়াছড়ির পানখাইয়াপাড়া এলাকায় ভোর ৪টার দিকে একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া সকাল ৬টার দিকে আলুটিলার রিছাং ঝরনা এলাকা এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাত মাইল এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

অন্যদিকে, ঢাকার ধামরাইয়ে সহকারী কমিশনারের কার্যালয়ের সামনেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি এলাকায়ও আগুন দেওয়া হয়। এ সময় তারা ওই আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের মুক্তির দাবি জানান।

এদিকে, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় অবরোধ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল প্লাজার কার্যক্রম বন্ধ থাকে এবং যান চলাচল ব্যাহত হয়।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন: