• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক, আলোচনায় বিনিয়োগ

প্রকাশিত: ২২:১৫, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক, আলোচনায় বিনিয়োগ

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিভি/পিএমও/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত