স্থগিত হওয়া মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর
ফাইল ছবি
স্থগিত হওয়া পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সভাটি ডাকা হয়েছে।
এর আগে, অনিবার্য কারণ দেখিয়ে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছিল। পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে, গত পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকপক্ষ যে পরিমাণ মজুরি দাবি করেছে, মালিকপক্ষ তার অর্ধেক বা তার চেয়েও কম প্রস্তাব করেছে। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। এসব প্রস্তাবকে কেন্দ্র করে বড় ধরনের শ্রমিক আন্দোলনও হয়েছে। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: