• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার দাবি, শ্রমিকদেরও কাজে ফেরার আহ্বান

প্রকাশিত: ১৬:১২, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৩, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চলতি মাসেই নতুন মজুরি ঘোষণার দাবি, শ্রমিকদেরও কাজে ফেরার আহ্বান

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি চূড়ান্ত করার দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। একই সময়ে মজুরি চূড়ান্ত করার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিক নেতারা। তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ ও শিল্প রক্ষার জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

বৈঠকে গার্মেন্টসশিল্পের সঙ্গে জড়িত সব অংশীজনের কাছে মোট ২২টি সুপারিশ তুলে ধরা হয়। এ সময় শ্রমিক নেতারা বলেন, মজুরি বোর্ডের বৈঠক স্থগিত করা ঠিক হয়নি। চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ডকে নতুন মজুরি চূড়ান্ত করতে হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ১ নভেম্বরের পর যারা ভাঙচুর করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এমন একটি মজুরি নির্ধারণ করতে হবে, যা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তিনি চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণার দাবি জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক শ্রেণির আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি হলে দেশে শিল্প টিকবে না। কারখানা বন্ধের হুঁশিয়ারিকে তিনি উসকানিমূলক বক্তব্য বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বদলাতে হলে সুস্থ ধারার শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ধরনের আন্দোলন গড়ে উঠলেই শ্রমিকরা লাভবান হবেন।

বিভি/এএ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত