• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে আ. লীগ: শামা ওবায়েদ

প্রকাশিত: ২২:২৭, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৭, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে আ. লীগ: শামা ওবায়েদ

শ্রমিক আন্দোলনের নামে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ অর্থপাচার করেছে। এখন দেশের অর্থনীতি যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থান নষ্ট করার জন্য পতিত আওয়ামী লীগ চক্রান্ত করছে। তবে শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সরকারের সমর্থন রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু সেই দাবিকে ব্যবহার করে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শ্রমিকদের যৌক্তিক দাবি ও রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করার আহ্বান জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত