• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তারুণ্যকে এগিয়ে যেতে হবে, নতুন কিছু উদ্ভাবন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৯, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তারুণ্যকে এগিয়ে যেতে হবে, নতুন কিছু উদ্ভাবন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারুণ্যকে এগিয়ে যেতে হবে, নতুন কিছু উদ্ভাবন করতে হবে। তরুণদের পাশেই থাকবে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থানকে কাজে লাগাতে হবে। এ খাতে তরুণ প্রজন্মকে আরও বেশি অবদান রাখতে হবে। নতুন উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে। তারেক রহমান আরও বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু ভাবুন। আমরা আপনাদের পাশেই আছি।

তারেক রহমান আরও বলেন, পরিবেশ ও সহযোগিতা পেলে তারুণ্য আকাশও জয় করতে পারে। বাংলাদেশের তৈরি স্যাটেলাইট একদিন বাংলাদেশই মহাকাশে উৎক্ষেপণ করবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করবে সরকার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করে দেখান।

প্রধানমন্ত্রী বলেন, তারুণ্যের উদ্ভাবনী উদ্যোগ যাতে হারিয়ে না যায়, সে জন্য স্টার্টআপ ফান্ড থেকে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: