কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন হবে, তালিকা প্রকাশ
দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে কোন ধাপে কতটি উপজেলায় এবং কতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে, তার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক তালিকায় এ তথ্য জানানো হয়।


বিভি/টিটি













মন্তব্য করুন: