ন্যায়বিচার সব নাগরিকের মৌলিক অধিকার: আইনমন্ত্রী
ন্যায়বিচার যেন কেবল নির্দিষ্ট কিছু মানুষের জন্য সংরক্ষিত কোনো বিশেষ সুযোগ না হয়ে বরং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেটিই এই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী ও দেশব্যাপী সম্প্রসারণে জাইকার সঙ্গে আইন ও বিচার বিভাগ সমঝোতা স্মারক স্বাক্ষর করে আইনমন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে এ সমঝোতা স্মারকে আরও সাক্ষর করেন জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো এবং এ-টু-জে প্রকল্পের পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস স্বাক্ষর করেন। সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের আদালতগুলোতে সাড়ে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন। এ মামলা জট কমাতে ২০২৫ সালের এপ্রিল থেকে নরসিংদী ও কুমিল্লায় পরীক্ষামূলকভাবে প্রি-কেস মিডিয়েশন চালু হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: