ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবনে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: