স্বামীর পেনশন পান না স্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ!
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে পেনশন না পাওয়ার অভিযোগ করেন এই নারী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে স্বামীর পেনশন না পাওয়ার অভিযোগ করেন নুরজাহান বেগম নামে এক বৃদ্ধ নারী।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী নুরজাহান বেগমকে উপহার তুলে দেন। এসময় নুরজাহান বেগম প্রধানমন্ত্রীকে বলেন, তার স্বামী মারা গেছেন। তিনি পেনশন পাননি। প্রধানমন্ত্রী ওই নারীর কাছে জানতে চান কোনো দরখস্ত আছে? এসময় পাশ থেকে তার ছেলে জানান, তার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কাজ করতেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে পেনশন পাচ্ছি না।
প্রধানমন্ত্রী জানান, প্রভাবশালী নয় ,এটি নিয়ম অনুযায়ী পেনশন হওয়ার কথা। কোনো দরখাস্ত আনছেন? তখন বৃদ্ধ নারীর ছেলে জানান গেটে রাখা আছে। এসময় প্রধানমন্ত্রীর সাথে থাকা একজন অফিসার বলেন, দরখাস্ত সংগ্রহ করে ডিসিকে দিবেন।
বিভি/এনএম/এজেড













মন্তব্য করুন: