• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ছয় ঘণ্টার অভিযানে উদ্ধার ৮ ফুটের কুমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে ছয় ঘণ্টার অভিযানে উদ্ধার ৮ ফুটের কুমির

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ের পুকুরে অবস্থান করা আট ফুট লম্বা কুমিরটি অবশেষে উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টার অভিযান শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ফেলে কুমিরটিকে আটকের চেষ্টা করা হলেও জাল ছিঁড়ে বেরিয়ে যায় সেটি। দ্বিতীয় দফায়ও ব্যর্থ হন উদ্ধারকারীরা। পরে তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে আটক করতে সক্ষম হন বন বিভাগের সদস্যরা।

উদ্ধার অভিযানে বন বিভাগের বিশেষজ্ঞ দল, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসী অংশ নেন। উদ্ধার হওয়া কুমিরটিকে বন বিভাগের সহায়তায় সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বন বিভাগ নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় হাওলাদার জানান, আমরা প্রথমে ভাসমান অবস্থায় কুমিরটিকে দেখেছি। একটা কুমিরই ছিলো। আমরা সেটি উদ্ধার করি।

বিভি/এআই

মন্তব্য করুন: