• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা কোন বিমানে আসবেন তা ঠিক করবে দুই দেশ: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৪:০২, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনা কোন বিমানে আসবেন তা ঠিক করবে দুই দেশ: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছে, সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের লক্ষ্যে তাকে দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে সরকার। তবে তিনি কোন বিমানে আসবেন তা পরবর্তীতে নির্ধারণ করা হবে। 

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও অগ্নিসংযোগের দাবিকে ঘিরে ভারতে একটি অপতথ্য প্রচারণা চলছে বলে অভিযোগ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং যে-ই জড়িত থাকুক না কেন, প্রতিটি ঘটনাই ফৌজদারি অপরাধ। সরকার এসব ঘটনায় ব্যবস্থা নেবে। 

পাশাপাশি বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকতে ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার আবেদন জানিয়েছে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য। হস্তান্তর করা হলে তিনি বাংলাদেশ বিমানে আসবেন নাকি ভারতের বিমানে আসবেন, এটা দুই দেশ ঠিক করবে, শেখ হাসিনা নয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: