জেনে নিন ফেসবুকের ভিডিও ডাউনলোডের সহজ পদ্ধতি
ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে গিয়ে ঝামেলায় পড়েননি এমন ব্যক্তি কমই আছে। প্রতিদিন হাজারো ভিডিও ঘোরাফেরা করে আমাদের ফেসবুক ওয়ালে। কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি না জানার কারণে প্রায়ই পোহাতে হয় ঝামেলা।
জেনে নিন ঝামেলামুক্ত ফেসবুক ডাউন লোড করার পদ্ধতি:
Windows, Mac থেকে কী ভাবে Facebook Videos ডাউনলোড করবেন?
মার্কেটে একাধিক থার্ড-পার্টি ওয়েবসাইট রয়েছে, যেগুলি থেকে সরাসরি Facebook Videos ডাউনলোড করা যায়। এসবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট হল fbdown.net। এবার দেখব কিভাবে এই সফটওয়ারের মাধ্যমে ভিডিও ডাউনলোড করা যায়।
* প্রথমেই Facebook-এর যে Video আপনি ডাউনলোড করতে চাইছেন, তাতে Right Click করুন।
* সেখান থেকে Copy Video URL অপশনটি বেছে নিন।
* এবার চলে যান fbdown.net ওয়েবসাইটে।
* সেই ওয়েবসাইটে গেলেই একটি বক্স দেখতে পাবেন। সেখানে আপনার Facebook Video লিঙ্কটি পেস্ট করে দিন। আর তার পরে SD বা HD কোয়ালিটি, নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন।
* এবার ভিডিওর উপরে Right Click করে সেভ করে নিন।
ডেস্কটপে Facebook Videos ডাউনলোড করার উপায়?
ডেস্কটপে Facebook Video ডাউনলোড করার যে একাধিক অ্যাপস রয়েছে, তার মধ্যে অন্যতম হল 4kdownload.com। কী ভাবে এই অ্যাপের সাহায্যে Facebook Video ডাউনলোড করবেন, জেনে নিন।
* প্রথমেই আপনাকে যেতে হবে 4kdownload.com-এ, সেখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন 4K Video Downloader। এবার সেটি আপনার ডিভাইসে ইনস্টল করে নিন।
* এবার যে Facebook Video ডাউনলোড করতে চাইছেন, সেটির উপরে Right Click করুন।
* সেই ভিডিওর URL কপি করুন।
* এবার 4K Video Downloader অ্যাপটি খুলুন এবং সেখানে URL পেস্ট করে দিন।
* ভিডিওটি ডাউনলোড হওয়ার আগে আপনার কাছে ভিডিয়ো কোয়ালিটির অপশন হাজির হবে। নিজের পছন্দসই অপশন বেছে নিয়ে Facebook Video ডাউনলোড করে নিন।
Android স্মার্টফোন থেকে Facebook Videos ডাউনলোড করার উপায়?
* যে Facebook Video আপনি ডাউনলোড করতে চাইছেন, সেটি খুলুন।
* এবার শেয়ার অপশনে ক্লিক করুন এবং Copy Link অপশনে ট্যাপ করুন।
* fbdown.net ওয়েবসাইটটি খুলুন এবং সেখানে একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সে আপনার Facebook Video URL পেস্ট করে দিন।
* ভিডিও কোয়ালিটি বেছে নিন।
* এবার Chrome থেকে ভিডিও লিঙ্কটি বেছে নিন এবং Firefox-এ ভিডিওটি সেভ করুন।
* অটোমেটিক্যালি আপনার Facebook Video স্মার্টফোনের Download ফোল্ডারে সেভ হয়ে যাবে।
iPhone থেকে Facebook Videos ডাউনলোড করার উপায়?
* প্রথমে যে Facebook Video Download করতে চাইছেন, সেটি খুলুন।
* এবার শেয়ার অপশনে ক্লিক করে সেই Facebook Video-র লিঙ্কটি কপি করুন।
* যে কোনও ব্রাউজার থেকে fbdown.net লিঙ্কটি খুলুন, যা ডাউনলোড সাপোর্ট করে। Safari এবং Chrome ডাউনলোড সাপোর্ট করে না, তবে Firefox করে।
* এবার লিঙ্কটি পেস্ট করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন।
* নিজের পছন্দসই ভিডিও কোয়ালিটি বেছে নিন।
* এবার ব্রাউজারের ডাউনলোড সেকশনে একবার দেখুন। Firefox-এর ক্ষেত্রে এটি আপনি হ্যামবার্গার আইকনের সাহায্যে দেখতে পাবেন। আবার ভিডিওটিতে ট্যাপ করুন এবং Save Video অপশন বেছে নিন।
* এবার ভিডিও দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে আপনার iPhone-এর Photos অ্যাপে।
এসব পদ্ধতি অনুসরণ করে আপনি ফেসবুক থেকে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
বিভি/ এসআই













মন্তব্য করুন: