• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ি শহর থেকে উদ্ধার করা বিরল প্রজাতির চিতা বিড়াল বনে অবমুক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৬, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:২৯, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়ি শহর থেকে উদ্ধার করা বিরল প্রজাতির চিতা বিড়াল বনে অবমুক্ত

খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকা থেকে একটি বিরল প্রজাতির চিতা বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার বিকেলে একটি বসতবাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন।  

তিনি বলেন, "ইসলামপুর এলাকায় একটি চিতা বিড়াল মানুষের বসতবাড়িতে ডুকে পড়ে। স্থানীয়রা আমাদের অবগত করার পর সেটিকে উদ্ধার করি। উদ্ধারের সময় চিতা বিড়াল আমাদের বন বিভাগের দুই কর্মীকে কামড়িয়ে আহত করে দেয়।উদ্ধারের পর চিতা বিড়ালটিকে খাগড়াছড়ি আলুটিলায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। " 

তবে উদ্ধার করা বন্যপ্রাণী অবমুক্ত করার ক্ষেত্রে সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল। 

তিনি বলেন,"  বন্যপ্রাণী উদ্ধার হয় সেক্ষেত্রে প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ রাখতে হলে। উদ্ধার হলে যখন অসুস্থ থাকে বা কোনো সমস্যা যদি মনে হয় সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন সেন্টার বা কেয়ার সেন্টারে রাখতে হবে। বন বিভাগের বন্যপ্রাণীর চিকিৎসার জন্য কোন সেন্টার নেই।  আমাদের পিটাছড়ায় প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আজকে বিরল প্রজাতির যে চিতা বিড়ালটি উদ্ধার হয়েছে যদি সেটিকে কয়েকদিন পর্যবেক্ষণে রেখে অবমুক্ত করলে ভালো হত। প্রানীটিকে অসুস্থ মনে হয়েছে। "

বিভি/এজেড

মন্তব্য করুন: