• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নদীর বুকে নৌকায় বসে হাট, তিন ঘণ্টায় কোটি টাকার চারাগাছ বেচাকেনা

প্রকাশিত: ২১:০৩, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নদীর বুকে নৌকায় বসে হাট, তিন ঘণ্টায় কোটি টাকার চারাগাছ বেচাকেনা

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি ভাসমান বাজার। প্রতি শুক্র ও সোমবার আলো ফুটার আগেই নৌকাভর্তি গাছ নিয়ে এই হাঁটে হাজির হন গাছ বিক্রেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতাও। হাট চলে মাত্র ৩ ঘণ্টা। এর মধ্যেই প্রতি হাটে বিক্রি হয় ৫ থেকে ৭ লাখ গাছের চারা। চারা কিনে কেউ বড় নৌকায় কেউ আবার ট্রাকে ভরে নিয়ে যায় নিজ গন্তবে।

এই হাঁটকে ঘিরে আশপাশের এলাকায় নদীর পাড়ে গড়ে উঠেছে বিশাল নার্সারি শিল্প। সেখানে উৎপাদন হচ্ছে, ফলদ, বনজ, ওষধী এবং শাক-সবজির চারা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি হাটে এখানে গাছ বিকিকিনি হয় কোটি টাকার বেশি। কিন্তু যুগের পর যুগ ধরে চলে আসা এই বাজার এখন ধিরে ধিরে হারাচ্ছে তার জৌলুস।

সারাদেশের প্রয়োজনীয় মানস্মত গাছের চারার একটি বড় অংশই এই বাজার থেকে সরবরাহ হয় জানিয়ে স্থানীয় নেতারা বলছেন, সরকারের পৃষ্ঠপোশকতা পেলে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষ রোপন উদ্যোগে বড় ভূমিকা রাখতে পারে পিরোজপুরের এই হাট।

উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় গাছ ব্যবসায়ীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত