আসন্ন কপ সম্মেলন সামনে রেখে তরুণদের জাতীয় জলবায়ু সনদ সরকারের কাছে হস্তান্তর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘তরুণদের জাতীয় জলবায়ু সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সারা দেশের প্রায় ৩০০ তরুণ-তরুণীর অংশগ্রহণে প্রণীত জাতীয় তরুণ জলবায়ু সনদ প্রকাশ করা হয়। পরে তা সরকারের কাছে তুলে দেওয়া হয়।
ব্রাইটার্সের চেয়ার ফারিয়া সুলতানা অমি সঞ্চালনায় ও ব্রাইটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইদুর রহমান সিয়াম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফহুইফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি, সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
ধরিত্রী রক্ষায় আমরা - ধরার সদস্য সচিব শরীফ জামিল বলেন, উন্নত বিশ্বকে যুদ্ধে অর্থায়ন বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
জাতীয় সংসদের চিফহুইফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি বলেন, “সরকার তরুণদের স্বাগত জানায়। পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণরা আরও সোচ্চার হোক এবং নিজেদের মতামত ও উদ্যোগের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুক। সরকার তাদের পাশে থাকবে।”
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, “সারা দেশের তরুণদের তৈরি এই অবস্থানপত্রকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তরুণদের জলবায়ু অগ্রাধিকারগুলো সরকারের পক্ষ থেকে যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টা করা হবে। এ ধরনের উদ্যোগে সরকার সবসময় তরুণদের সহযোগিতা করবে।”
সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, সবুজ কর্মসংস্থান এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে তরুণদের দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।
ব্রাইটার্স ফাউন্ডেশন সহ ৩০ টি যুব সংগঠন আয়োজনে সহযোগিতায় করেন অ্যাকশনএইড, কেয়ার বাংলাদেশ, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের এই অবস্থানপত্র আগামী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার ও দাবিগুলো তুলে ধরার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।
বিভি/কেএস/টিটি













মন্তব্য করুন: