• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২১:৫৫, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা হইতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সকল পর্যটকদের আগামী ১২ অক্টোবর (সোমবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ জরুরী গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেকভ্যালি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত