• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডিকাব সদস্য তাসনিম মিশুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ১১:৫৭, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিকাব সদস্য তাসনিম মিশুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর সদস্য ও ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটির নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যৌথ শোকবার্তায় ডিকাবের সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শোকবার্তায় ডিকাবের নেতারা বলেন, ‘মোহসিনা আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সাবেক বিচারপতি সৈয়দ আবু কাউছারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত