• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

সরকার রাজনৈতিক কাঠামো ও অর্থনৈতিক স্তম্ভগুলো ধ্বংস করছে: ফখরুল

প্রকাশিত: ১৪:১৭, ১২ জুন ২০২৪

ফন্ট সাইজ
সরকার রাজনৈতিক কাঠামো ও অর্থনৈতিক স্তম্ভগুলো ধ্বংস করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক স্তম্ভগুলোও ধ্বংস করছে। 

বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভায়, শিগগিরই আন্দোলন বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 

এর আগে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বহুদলীয় গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এবং এটাই ছিলো জিয়াউর রহমানের ক্যারিশমা। জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপি'র রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। যে কারণে এই দেশের মানুষ বিএনপির রাজনীতি ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না।

বিভি/রিসি

মন্তব্য করুন: