ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে: রিজভী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয়প্রার্থী চূড়ান্ত করাসহ রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের শুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বৈঠকে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। চূড়ান্তভাবে কে দলের মনোনয়ন পাচ্ছেন, সেটি পরে জানানো হবে বলে জানান রিজভী।
দুই ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে অংশ নেন দলের বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য।
বিভি/টিটি













মন্তব্য করুন: