ফরিদপুর–২ আসনে শামা ওবায়েদের জয়
ছবি: শামা ওবায়েদ (সংগৃহীত)
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বেসরকারি চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ভোট গণনা শেষে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শামা ওবায়েদ ইসলাম রিংকু মোট ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের প্রার্থী মো. আকরাম আলী, যিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করেন, পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন ধানের শীষের এই প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব কেন্দ্রের ফল একত্রিত করে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশের মাধ্যমে ফল চূড়ান্ত হবে।
বিভি/এআই



মন্তব্য করুন: