• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারিয়ে জোনায়েদ সাকির বিজয়

প্রকাশিত: ০৪:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারিয়ে জোনায়েদ সাকির বিজয়

৫৬ হাজারেরও বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার দলীয় প্রতীক 'মাথাল'-এ পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন ‘দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে, বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন জোনায়েদ সাকি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: