নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয়ী
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মো. লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন। ১৫০টি কেন্দ্রের মধ্যে বিএনপির প্রার্থী ও জামায়াতের প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের জলি তালুকদার পেয়েছেন ৩ হাজার ৩৫৯ ভোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান হাতপাখা প্রতীকে ২ হাজার ২৫ ভোট পেয়েছেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: