নিজ হাতে নির্বাচনী ব্যানার-পোস্টার-ফেস্টুন নামালেন জামায়াত আমীর
গত ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এর আগে তফসিল ঘোষণার পর থেকেই দেশজুড়ে ছিল নির্বাচনী আমেজ। মিছিল-প্রচারণা-ব্যানার-ফেস্টুন আর লিফলেটের হিড়িক পড়েছিল শহর-নগর থেকে গ্রামে-গঞ্জেও। নির্বাচন শেষ হওয়ার পর নিজ আসনের এলাকায় নির্বাচনী ব্যানার-ফেস্টুন-পোস্টার নামিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমীরের এর নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরানো শুরু হয়। এ সময় মই বেয়ে উঠে নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরান তিনি।

একাধিক ছবি যুক্ত করে দলের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে শনিবার ঢাকা-১৫ আসন এলাকায় ব্যানার-ফেস্টুন-পোস্টার সরানো শুরু করেছে জামায়াত।

এই আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। জামায়াত আমিরের ভোটের ব্যবধান ২১ হাজার ৬১৪ ভোট।
বিভি/এজেড



মন্তব্য করুন: