• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

প্রকাশিত: ২১:৪৬, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এনসিপির ৩ নেতার জামায়াতে যোগদান

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির শীর্ষ তিন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। 

এ সময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ উপস্থিত থেকে ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

দল পরিবর্তন করা এই তিন নেতা হলেন- এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শীর্ষ পদধারী এই তিন নেতার দলত্যাগ ও নতুন দলে যোগদান ঘিরে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, সকালে আনুষ্ঠানিকভাবে এনসিপির তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেও উল্লেখ করেন।

অন্যদিকে যোগদানকারী নেতাদের একজন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করে বলেন, এনসিপির জেলা নেতৃত্বের ভেতরে অনিয়ম ও দুর্নীতির চর্চা রয়েছে। এসব কারণেই তিনি এবং আরও কয়েকজন নেতা দল ত্যাগ করে নতুন রাজনৈতিক অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ জানান, তিনি এখনো এ বিষয়ে বিস্তারিতভাবে অবগত নন। ঘটনার খবর জানার পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত