• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমির রাজনৈতিক কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ করেছেন: প্রতিমন্ত্রী নূর

প্রকাশিত: ১৮:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জামায়াত আমির রাজনৈতিক কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ করেছেন: প্রতিমন্ত্রী নূর

নূরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিজেএফের নবনির্বাচিত কমিটির নেতারা

জামায়াতের আমির রাজনৈতিক কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ করেছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর। এর আগে গত বৃহস্পতিবার ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ করেছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।



শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম—পিজেএফের নবনির্বাচিত কমিটির নেতারা। সংগঠনের সভাপতি বদরুল আলম নাবিলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ নির্বাহী কমিটির ১১ জন সদস্য।


এ সময় অবহেলিত দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগের সমন্বিত উন্নয়নে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, পায়রা সমুদ্রবন্দর সচল করা, পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দেশের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এক প্রশ্নের জবাবে নূরুল হক নূর বলেন, মালয়েশিয়ায় কোন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাবে, তা দেশটির নির্ধারিত শর্তের ভিত্তিতে ঠিক করা হয়েছে। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিমন্ত্রী হিসেবে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি।

মন্তব্য করুন: