৯ দফা না মানলে এক দফার আন্দোলন, হুঁশিয়ারি জামায়াত আমিরের
৯ দফা দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌরাস্তায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ৯ দফা মানা হলে এক দফার দরকার নেই। না মানলে এক দফার ডাক দিতে আমরা বাধ্য হব।’ গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘৭০ শতাংশ জনগণ হ্যাঁ বলে রায় দিয়েছে। জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেননি।’
তিনি আরও বলেন, সরকার কর্মসংস্থানের নামে চাঁদাবাজির সুযোগ করে দিয়েছে। সারের দাম বাড়ানো হয়েছে এবং বিদ্যুৎ-গ্যাসের সংকট চরমে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘এবার লংমার্চ ঢাকা থেকে রংপুরে, আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরব না।’
পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: