হিলিতে বিএনপির প্রতিবাদ মিছিল
বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে হিলিতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বাংলাহিলি বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথাতে মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সভায় বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরাচারের দোসরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের মানুষ ভালো আছে, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করলে বর্তমান সরকার তা শক্ত হাতে দমন করবে।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপিত মোতালেব হোসেন মিঠু, উপজেল বিএনপির সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন আহ্বায়ক আলী হোসেনসহ অনেকে।
বিভি/এআই













মন্তব্য করুন: