ঢাকা মহানগরের এক ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করলো বিএনপি
অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগরের এক ওয়ার্ড সভাপতিকে দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বহিষ্কৃত ওই নেতা হলেন- উত্তর-পল্লবী থানাধীন ৯১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মফিজুর রহমান মামুন। তাকে বিএনপি'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুঃ মুনির হোসেন (মুহম্মদ মুনির হোসেন) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: