• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ২০:৪০, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪৯, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটানা ঘটেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপির সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি লেখেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

হাসনাত আরও লেখেন, ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে। 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর রবিবার সন্ধ্যার দিকে লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখান থেকে ফেরার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। একই সময় তাদের গাড়িবহরেও ভাঙচুর হয়।

ঘটনার পরপর নেতা-কর্মী ও পুলিশের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা কুমারখালী থানার উদ্দেশে রওনা হন। তবে কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: