‘কী হাস্যকর! পুরো বিএনপি মিলে একজনকে দমাতে পারে না’
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামালা ও গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বিএনপিকে নিয়ে ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন।
রবিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘হামলা করে নাসীরুদ্দীন পাটওয়ারীদের দমিয়ে রাখা যাবে? কী হাস্যকর! পুরো বিএনপি মিলে একজনকে দমাতে লেগে গেছে, তাও পারে না।’
পোস্টটির সঙ্গে হাস্যরসাত্মক ইমোজিও জুড়ে দেন তিনি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
এর আগে রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: