সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জৈষ্ঠ্য সদস্য, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সাবেক সফল সংসদ সদস্য, ঢাকা মহানগর বিএনপির অন্যতম শীর্ষ কাণ্ডারি ও কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে স্তব্ধ ও শোকাচ্ছন্ন।ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মাটি ও মানুষের উন্নয়ন এবং মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান অবিস্মরণীয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজপথের প্রতিটি গণআন্দোলনে তাঁর অকুতোভয় নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এই রাজনৈতিক অভিভাবকের চলে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিশেষ করে ঢাকা মহানগরীর রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করল।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করা হয়।
একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: