এনসিপির ‘সুপার সিক্স’ প্রসঙ্গে মুখ খুললেন সারওয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিকাল কাউন্সিল (রাজনৈতিক পর্ষদ) সদস্যদের তালিকা প্রকাশ করেছেন সারওয়ার তুষার। তিনি বলেন, এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো ফোরামের অস্তিত্ব নাই। ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ রয়েছেন, তারা সকলে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
সারওয়ার তুষার, সংশ্লিষ্ট সকলের প্রতি ‘বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং নিজে বিভ্রান্ত না হওয়ার এবং মিডিয়াকেও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহবান জানিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্যদের নামের তালিকা করেন।
এনসিপির রাজনৈতিক পর্ষদের তালিকা- নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম
বিভি/টিটি













মন্তব্য করুন: