• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন, ঘর নির্মাণের আশ্বাস

প্রকাশিত: ২২:৩৯, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৩৯, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা নয়ন, ঘর নির্মাণের আশ্বাস

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব মো. রবিউল ইসলাম নয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি আগের মতো একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার কাওড়া পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আকিদুল ইসলামের বসতঘর, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। আকিদুল ইসলাম মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বসতবাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান যুবদল নেতা মো. রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ঘরটি ঘুরে দেখেন। পরে তিনি পরিবারটিকে আগের মতো একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বর্তমান সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সজীব শিকদার, সদস্যসচিব মো. রজব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত